
শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে কালিমার পতাকা উড়িয়ে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনতা।
রবিবার (২১ জুন) বিকেলে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণ থেকে কর্মসূচিটি শুরু হয়। অংশগ্রহণকারীরা মোটরসাইকেলে কালিমার পতাকা বহন করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন। শোডাউন চলাকালে বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে সড়কের পাশে দাঁড়িয়ে কর্মসূচি উপভোগ করতে দেখা যায়।
মোটরসাইকেল বহরটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আড়াই আনি এলাকার কালিমা চত্বরে গিয়ে সমবেত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে কালিমার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে হাবিবুল্লাহ পাহাড়ি বলেন, সম্প্রতি ঢাকার একটি ফ্লাইওভারে কালিমার পতাকা অবমাননার অভিযোগের প্রতিবাদ এবং ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
কর্মসূচিতে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, শান্তিপূর্ণ এই প্রতিবাদের মাধ্যমে তারা ধর্মীয় মূল্যবোধের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন। কালিমার পতাকায় মুখরিত এ আয়োজন নালিতাবাড়ীতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে প্রাণ গেল ৩ মাদ্রাসা ছাত্রের
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.