আমতলী প্রতিনিধি: বয়স মাত্র ১১ বছর। এই অবুঝ বয়সেই লিভারের মতো এক জটিল ও মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে এতিম শিশু জান্নাতি।
বাবা মৃত শাহ আলম প্যাদা। বাবা হারানোর পর জান্নাতির থাকার জায়গাও ছিল না, বর্তমানে সে বরগুনার আমতলী উপজেলার ছুড়ি কাটা গাজি বাড়ির নানার বাড়িতে থাকে।
কিন্তু নানা সফেজ গাজি ও নানী নিজেরাও চরম অর্থসংকটে দিন কাটাচ্ছেন। পরিবার চিকিৎসা করিয়েছে তবে তা টাকার অভাবে জান্নাতির চিকিৎসা প্রায় বন্ধের উপক্রম হয়েছিল।
অসহায় এই শিশুটির চিকিৎসাহীনতার খবর পেয়ে তার পাশে এসে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন **‘স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন’** এবং আমতলী উপজেলার সাধারণ মানুষ।
সংগঠনের সদস্য ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় দ্রুত জান্নাতিকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। স্বপ্নছোঁয়া সংগঠনের পক্ষ থেকে জান্নাতির চিকিৎসার যাবতীয় খরচ, উন্নত মানের ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হয়েছে।
এই মানবিক উদ্যোগে চিকিৎসা সহায়তা দিয়ে হাত বাড়িয়েছেন ইউনিক-এর চেয়ারম্যান রাজু চৌধুরী। এছাড়া জান্নাতির জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সংগঠনের একঝাঁক তরুণ ও নিবেদিতপ্রাণ সদস্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জান্নাতির মুখে হাসি ফোটাতে এবং তাকে সুস্থ করে তুলতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সমাজের সর্বস্তরের মানুষকে এভাবে যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
আরও খবর: দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.