জামাল উদ্দীন : চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন ২০২৬) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর: নীলফামারী সফরে উন্নয়ন পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.