সামরুল হহ: ঢাকা জেলার আশুলিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানাধীন জামগড়া শিমুলতলা এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৩২), মুত্তাকিন (৫০) এবং বিউটি খাতুন (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল অনুসন্ধান করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ২০ গ্রাম বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিল্লাল হোসেনের বিরুদ্ধে পূর্বেও একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।
আরও খবর: দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.