সভাপতি গোলাম মোস্তফা: দিনাজপুরের কাহারোল উপজেলার সতীঘাটা মহাশ্মশানে শিব মন্দির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে গত ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে মহাশ্মশান প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাদেকুল ইসলাম সাদেক।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা শিব মন্দির নির্মাণের উদ্যোগকে ধর্মীয় সম্প্রীতি, সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ গোলাম মোস্তফা বাদশা বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সকল ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বিকাশ জরুরি।” তিনি মন্দির নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠান শেষে মন্দির নির্মাণকাজের সার্বিক সফলতা ও এলাকার শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আরও খবর: কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব
সুকুমার রায়
কাহারোল, দিনাজপুর।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.