
মোঃ মোরশেদ আলম চৌধুরী
১৮ জুন ২০২৬: “দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কক্সবাজারের আয়োজনে এবং লামা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ ইমতিয়াজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কৃষ্ণ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ, সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এম তমিজ উদ্দিন।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ও অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি তানফিজুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি মাতামুহুরী কলেজের সাবেক অধ্যাপক বাবু অংথিং, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আসিফ ইসতিয়াক।
এবারের বিতর্কের বিষয় ছিল— “দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে”। প্রতিযোগিতায় লামা উপজেলার ১৬টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে লামামুখ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একইসঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক মূল্যবোধ চর্চা উৎসাহিত করতে উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান—লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও সরই উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ পরিচালনার জন্য অনুদান প্রদান করা হয়।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম এবং জবাবদিহিতার মূল্যবোধ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, সচেতনতা ও নৈতিক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন মাদক নিরাময় কেন্দ্রের চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.