নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরে মন্ত্রী ডা. জাহিদ হোসেন সভাপতি ও
জাহাঙ্গীর আলম এমপি সহ-সভাপতি হওয়ায়-
দিনাজপুরের স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাংবাদিক ফজলুর রহমানের পক্ষ অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. আবু জাফর মোঃ জাহিদ হোসেন এমপি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের (দিমেকহা) ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম সহ-সভাপতি হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন রাশাস এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও অভিনন্দন ও শুভেচ্ছা জানান,
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে-১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব বিএসসি। এক বার্তায় তিনি তাঁদের সুস্বাস্থ্য কামনা করেন ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মান আরো বৃদ্ধি পাবে এই আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,গত ১৫ জুন ২০২৬ তারিখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ সাক্ষরিত এক প্রজ্ঞাপনে মেডিকেল কলেজ হাসপাতালের‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’-তে সভাপতি পদে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপিকে সভাপতি ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়। এছাড়া অপর এক প্রজ্ঞাপনে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে-২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
আরো পড়ুনঃ বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.