কাহারোল (দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তপন রায় নামের এক যুবককে গ্রেফতার করেছে কাহারোল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিমের নির্দেশনায় এবং এস আই সৈকত পাটোয়ারীর নেতৃত্বে ১৭জুন বুধবার বিকেলে কাহারোল থানা পুলিশের একটি দল উপজেলার জয়নন্দ এস.সি. উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন তপন রায় (৩৭) এর দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন এবং তাকে ঘটনা স্হলেই পুলিশ
গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
কাহারোল থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জেলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিমুর রহমান সেলিমের সাথে কথা বললে তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের কোন রকম ছাড় হবে না।
জানা যায়, আসামি তপন রায় পার্শ্ববর্তী বীর গন্জ উপজেলার মোহন পুর ইউনিয়নের বাসিন্দা।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.