সামরুল হক: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ জুন ২০২৬) দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক ও অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি মারামারি মামলার এজাহারভুক্ত দুই আসামি মোঃ সিরাজুল ইসলাম (৬০) ও মোঃ মাসুম (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তারা গাজীপুরের বাসন থানার চান্দনা এলাকার বাসিন্দা।
এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ৩টি রামদা ও ১টি চাপাতিসহ চারজন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আকরাম (১৯), মোঃ সাগর (২৪), মোঃ শাহীন মিয়া (২৬) এবং মোঃ রিয়াজ ইসলাম (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, একটি চুরি মামলার তদন্তে সন্দেহভাজন ও পেশাদার চোর হিসেবে পরিচিত মোঃ গোলাম রব্বানী ওরফে পেন্টা (২১) নামের একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরি সংক্রান্ত বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানা গেছে।
এছাড়া জিএমপি অধ্যাদেশে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সজিব (২১) ও ফাহাদ (২২)। তাদের বিরুদ্ধে মহানগর এলাকার আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
বাসন থানা পুলিশের এক কর্মকর্তা জানান, অপরাধ দমন, মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোট ৯ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গাজীপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও খবর: চট্টগ্রামের বহিঃনোঙরে কোস্ট গার্ডের অভিযান: সিমেন্টসহ পাচারকারী আটক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.