শেরপুর প্রতিনিধি: শেরপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা' সংস্থার সদস্যদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) শহরের নিউ মার্কেটে নিউ আলীশান রেস্টুরেন্টের কনফারেন্সে কক্ষে "আশার সদস্যদের সংকর জাতের গাভী পালনের উপর প্রশিক্ষণ" শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে আশা শেরপুর জেলা।
আশা শেরপুরের ডিএম সুদীপ্ত সাহা'র সভাপতিত্বে প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: রেজওয়ানুল হক ভূঁইয়া। এছাড়াও প্রশিক্ষক হিসেবে শেরপুর সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: পলাশ কান্তি দত্ত, আশা ঢাকা'র সিনিয়র রিজিওনাল ব্যাবস্থাপক (কৃষি) মো. সাইফুদ্দিন, শেরপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক (এসআরএম) মো. শহিদুল্লাহ, শেরপুর সদর-১ এর শাখা ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল মাঈন প্রমুখ বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে জেলার ৫টি উপজেলার ৩০জন গাভীর খামারীরা অংশ নেন। কর্মশালায় আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সংকর জাতের গাভী পালন, উন্নত জাতের বাছুর উৎপাদন, সঠিক উপায়ে খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা এবং গবাদিপশুর রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে আশার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডেইরি খাতের বিশেষজ্ঞ প্রশিক্ষকগণ উপস্থিত থেকে সদস্যদের বিভিন্ন বাস্তবমুখী পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সদস্যরা গবাদিপশু পালনে আরও দক্ষ হয়ে উঠবেন, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি স্থানীয় দুগ্ধ শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আরও খবর: গোপালগঞ্জের গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.