
আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠির নলছিটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ'র উদ্যোগে সুবিধাভোগী হতদরিদ্র ১'শ পরিবারের মাঝে বিনামূল্যে ১'শটি পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।
রোববার (১৪ জুন) সকাল ১০টায় উপজেলার কুলকাঠি ইউনিয়নের হাজেরা খাতুন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনজিওটির ঝালকাঠি জেলা ফিল্ড অফিসার মোঃ আঃ ওহাব তালুকদকর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন-সুস্বাশনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক প্রভাষক মোঃ আমির হোসেন, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ বরিশাল অঞ্চলের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ রহমত উল্লাহ ও জুনিয়র প্রজেক্ট অফিসার মোঃ আননূর খান।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ'র উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরে ১০০টি পরিবারের মাঝে বিনামূল্যে ১০টি গভীর নলকুপ স্থাপন করে দেওয়া হয় ও টিউবওয়েলের বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য প্রতি পরিবারে ১টি করে মোট ১০০টি পানির ট্যাংক বিতরণ করাহয়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.