
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী(দিনাজপুর)
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১৩ জুন দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও পৌরসভার চকচকা গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্মকর্তা আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ছামিউল ইসলাম,উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী শরিফুল ইসলাম,মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার,পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান পৌর বিএনপির সভাপতি আবুল বাসার,স্থানীয় বিএনপি নেতা মুরতুজা হক অষ্টিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কর্মকর্তা আহমেদ হাছান বলেন বাংলাদেশ সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়ী পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে পরিবেশের ভারসাম্য রক্ষা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের সকলকে বৃক্ষরোপন করতে হবে তবেই একটি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা সম্ভব বলে মন্তব্য করেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.