মোঃ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের চিরিরবন্দর থানা-য় প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন, সুধী সমাবেশ, মতবিনিময় সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১ ঘটিকায় চিরিরবন্দর থানার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করতে হবে। নতুন প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণের মাধ্যমে থানার কার্যক্রম পরিচালনা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ মাহমুদুন নবী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা, আনোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি থানা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং প্রশাসনিক কাম ব্যারাক ভবন নির্মাণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আরো পড়ুনঃ নাগরপুরে প্রবীণ ব্যক্তি আঃ সামাদের ইন্তেকাল
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.