
মোঃ ওবাইদুল হক স স্টাফ রিপোর্টার যশোর।।
যশোরের বাঘারপাড়া উপজেলায় মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজগর আলীকে আটক করেছে বাঘারপাড়া থানা পুলিশ।
সোমবার (৮ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।পরিবারের সদস্যদের দাবি, গভীর রাতে পুলিশ বাড়িতে গিয়ে অধ্যক্ষ আজগর আলীকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে আজগর আলীকে আটক করা হয়েছে।
আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অধ্যক্ষের আটকের কারণ ও মামলার বিস্তারিত তথ্য জানার জন্য স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে।
আরও পড়ুন আত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.