৯ ই জুন ২০২৬ ইং তারিখ মঙ্গলবার বিকেলে সানন্দবাড়ী বাজারে কফি হাউসে ডাচ্-বাংলা ব্যাংকের উর্ধতন কর্মকর্তাগন, এজেন্ট ব্যাংকিং শিকদার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ কামরুল হাসান সহ শতাধিক গ্রাহকের উপস্থিতিতে সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে।
সিনিয়র ম্যানেজার, জামালপুর- মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সভাপতি জামালপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি এবং ফুজি সান জাপানিজ ল্যাংগুয়েজ স্কুল এর প্রতিষ্ঠাতা সার্জেন্ট অবঃ মোঃ আবু শামা অর্ডন্যান্স। অত্র গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জোনাল ম্যানেজার, টাঙ্গাইল রিজিওন মোঃ মাহবুবুল আলম।
এছাড়াও ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং সেলস ম্যানেজার জামালপুর, মোঃ শরীয়ত উল্লাহ, সাবেক ইউপি সদস্য মোঃ আবুল হাসেম শিকদার, পোস্টমাস্টার সানন্দবাড়ী বাজার মোঃ মাহতাব উদ্দিন, সানন্দবাড়ী ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক মোঃ কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আঃ মতিন সরকার সহ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকে একাউন্টধারী শতাধিক গ্রাহক ও স্থানীয় বাজার ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে এজেন্ট ব্যাংকিং সেবার মানোন্নয়ন, দ্রুততম সময়ে গ্রাহকসেবা প্রদান এবং গ্রাহকগণের একাউন্টের নিরাপত্তা জনিত বিভিন্ন বিষয়াদির উপরে গঠনমূলক আলোচনা করেন। এসময় তিনি উপস্তিত গ্রাহকের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের প্রশ্নের উত্তর প্রদান করেন।
সবশেষে, সভাপতির সমাপনী বক্তব্য, দোয়া এবং উপস্তিত গ্রাহক/ব্যবসায়ীসহ সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আরও খবর: ঐতিহ্য রক্ষায় যশোরে উদ্যমের ২০ লাখ খেজুর বীজ বপন কর্মসূচি উদ্বোধন
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.