
মাসুদ রানা জামালপুর প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামে বিদ্যুত স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে এবং দুই সন্তানের জনক। রোববার দিবাগত রাতে বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিপু একজন চিহ্নিত মাদক সেবি, ইতিপূর্বে একাধিকবার চুরির ঘটনায় সাথে সম্পৃক্ত ছিল বলে এলাকাবাসী দাবি,
সোমবার (৮ জুন) সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠান।
এবিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ ইকবাল হোসেন জানান , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,নিহত নিপু একজন চিহ্নিত মাদক সেবি হিসাবে থানায় তালিকাভুক্ত আসামি।
আরও পড়ুন নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.