মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর :
শেরপুরের শ্রীবরদী সীমান্তের পাহাড়ি জনপদ বাবেলাকোনা থেকে মালিক বিহীন ৫ টি ভারতীয় গরু উদ্ধার করেছে কর্ণজোড়া বিজিবি'র সদস্যরা।
৭ ই জুন রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির চৌকস নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবি'র একটি অভিযানিক দল বাবেলাকোনা এলাকা থেকে মালিক বিহীন পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের কর্ণঝোড়া বিওপি ইন চার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান গরু আটকের সত্যতা নিশ্চিত করে রবিবার দুপুরে বলেন উদ্ধারকৃত ৫ টি ভারতীয় গরুর সিজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা। কাস্টমের মাধ্যমে আইনগত প্রক্রিয়া শেষে গরুগুলো নীলামে বিক্রি করা হবে।
আরও পড়ুনঃ হোসেনপুরে অনিয়মের দায়ে দুই বরফ ও আইসক্রিম কারখানার বিরুদ্ধে ব্যবস্থা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.