
মোঃ শাকিল আহামাদ জেলা প্রতিনিধি রাজশাহী
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘু পাখির বাচ্চা নামিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম সাজ্জাদ (১৪)।
রাজপাড়া থানা পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে একটি উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠে ঘুঘুর বাসা থেকে বাচ্চা নামানোর চেষ্টা করে সাজ্জাদ। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়।
নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধগেই মসজিদের পেছনের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেলা পৌনে ১১টার দিকে ঘটনাটি সম্পর্কে খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তখন বৈদ্যুতিক খুঁটির তার ও পাশের একটি বাড়ির টিনের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় ঝুলে ছিল কিশোরটি।
পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন বগুড়ায় মুদ্রানীতি প্রণয়ন সভা: কৃষি ও সিএমএসএমই খাতে অর্থায়নে জোর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.