শেরপুর প্রতিনিধি:: শেরপুরের নকলায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৬জুন) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে পৌর শহরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।
অভিযান চলাকালে নকলা হল মোড় থেকে সরকারি হাজী জালমামুদ কলেজ পর্যন্ত এবং হল মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত প্রধান সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
এছাড়া চিকিৎসাসেবা নিতে আসা মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের সমস্ত আবর্জনা অপসারণ করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন ও নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানিয়েছে, পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার উপদ্রব কমাতে আজ (শনিবার) বিকেল থেকে নকলা পৌর এলাকার বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের এই জনস্বার্থমূলক কার্যক্রম ও সচেতনতা প্রচারণা আগামীতেও অব্যাহত থাকবে।
আরও খবর: চাঁপাইনবাবগঞ্জে ২১ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.