কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ১ নং ডাবোর ইউনিয়নের ডাবোর গ্রামের মৃতঃ কালা চান রায়ের পুত্র গোপাল চন্দ্র রায় ও তার স্ত্রী সুধা রানীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ জুন (শুক্রবার) বিকেলে কাহারোল উপজেলার জয়নন্দ বাজারে এলাকার ভুক্তভোগী লোকজনের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় থাকবে। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসংবলিত বক্তব্য উপস্থাপন করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
আরও খবর:চট্টগ্রামে মন্দির দখলকে কেন্দ্র করে ইসকন ও সাধারন সনাতনীদের সংঘর্ষ, আহত ৪
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.