
মোহাম্মদ মাসুদ রানা,স্টাফ রিপোর্টার
সারাদেশের ন্যায় নীলফামারী-২ আসনেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তার অর্থ ফেরত দেওয়া হবে না বলে জানিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য বর্তমান সরকারের বরাদ্দকৃত অর্থ সময়মতো বিতরণ না হওয়ায় নীলফামারী সদর উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
সূত্রমতে জানা যায়, জেলার অন্যান্য উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। কিন্তু নীলফামারী সদর উপজেলার ২ নম্বর আসনে জামায়াত ও বিএনপির পৃথক রাজনৈতিক অবস্থানের কারণে সহায়তার অর্থ বিতরণ করা সম্ভব হয়নি। জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হলে এই অর্থ বিতরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বললে তিনি বলেন, জেলা প্রশাসক তাকে জানিয়েছেন যে জামায়াত ও বিএনপির মধ্যে সমঝোতা হলে অর্থ বিতরণ করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান-এর সঙ্গে কথা বললে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর দেওয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত উপহারের অর্থ ফেরত দেওয়া হবে না; তা বিতরণ করা।
আরও পড়ুন গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন:
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.