
মর্তুজা শাহাদত সাধন, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) স্মার্ট রাইস মিল প্রকল্পের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
আলোচনা সভা শেষে একটি সচেতনতামূলক র্যালি শহরের বাইপাস সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কৃষক, রাইস মিল মালিক, সরকারী কর্মকর্তা এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং নিরাপদ খাদ্য উৎপাদন ও গ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু জনস্বাস্থ্যের জন্য নয়, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আস্তান মোল্লা কলেজের সহকারী অধ্যাপক ও পরিবেশবিদ এস এম মোস্তাক আহমেদ। এছাড়া বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মিলন আহমেদ এবং প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. বোরহান উদ্দিন। এ সময় জেআরডিএম ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় সকলকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে পরিবেশবান্ধব জীবনযাপন ও নিরাপদ খাদ্য উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরও পড়ুন এনসিপিতে যোগ দেওয়া আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান পাখি হামলার শিকার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.