
অন্তর মিয়া।
স্টাফ রিপোর্টারঃ
শ্রীমঙ্গল:০১।০৬।২৬ ইং
পর্যটন নগরী শ্রীমঙ্গলে আবারও সততা ও দায়িত্বশীলতার এক অনন্য উদাহরণ স্থাপিত হয়েছে। ঢাকা থেকে বেড়াতে আসা এক পর্যটকের অসাবধানতাবশত ফেলে যাওয়া মূল্যবান আইফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে ‘গ্রীনলিফ গেস্ট হাউস’ কর্তৃপক্ষ।জানা যায়, সম্প্রতি শ্রীমঙ্গল ভ্রমণে আসা ওই পর্যটক গ্রীনলিফ গেস্ট হাউসে অবস্থান করেন। চলে যাওয়ার সময় তিনি রুমে তার আইফোনটি ভুলে ফেলে যান। গেস্ট হাউসের কর্মীরা ফোনটি উদ্ধার করে রক্ষণাবেক্ষণ করেন। পরবর্তীতে বিস্তারিত অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পর্যটকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং আজ আনুষ্ঠানিকভাবে ফোনটি তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হয়।
গ্রীনলিফ গেস্ট হাউসের মালিক এস কে দাস সুমন বলেন,“আমাদের কাছে প্রতিটি অতিথিই পরিবারের সদস্যের মতো। তাদের নিরাপত্তা ও মালামালের সুরক্ষা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। হারানো ফোনটি মালিকের হাতে ফিরিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই তৃপ্তি কোনো প্রশংসার চেয়ে অনেক বড়।”
ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই পর্যটক। তিনি গেস্ট হাউস কর্তৃপক্ষের সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শ্রীমঙ্গলের পর্যটন শিল্পের সুনাম বজায় রাখতে এবং দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরিতে গ্রীনলিফ গেস্ট হাউসের এই মহৎ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।
এমন সততার ঘটনা পর্যটন এলাকায় ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং শ্রীমঙ্গলকে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.