
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজার এর শ্রীমঙ্গল উপজেলায় প্রচারনা চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় গোপনে বিভিন্ন প্রচারনায় অংশ নিচ্ছে সংগঠনের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ গোপনে দেশব্যাপী তাদের কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলায় দেয়ালে পোস্টার লাগিয়ে তাদের বিভিন্ন প্রচারনা চালাচ্ছে।
বিগত ২৭ মে রাতে পৌর শহরের বিভিন্ন দেয়ালে পোস্টার লাগিয়ে দলীয় কার্যক্রম চালাচ্ছে যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা। পবিত্র ঈদুল আযহায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জানিয়ে লাগানো হয় পোস্টার। শহরের রেল স্টেশন চত্বর পৌরসভার দেয়াল গুহ রোড সহ পুরো শহরে লাগানো হয় এই ঈদ শুভেচ্ছা পোস্টার।
এ বিষয়ে কথা বলতে চাইলে স্থানীয় আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের মোবাইল ফোনগুলো বন্ধ পাওয়া যায়।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.