নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক দরিদ্র পরিবার ঈদের আনন্দ ভাগাভাগি করার সুযোগ পেয়েছে।
জানা যায়, উপজেলার কোদালকাটি ইউনিয়নে মানবিক উন্নয়নমূলক সংগঠন গরিব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) রাজিবপুরের উদ্যোগে এবং মাঞ্জল ফাউন্ডেশন বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এই গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদের দিন এবং ঈদের পরদিন মোট দুই দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, মাঞ্জল ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ৫টি গরু কোরবানি দেওয়া হয়। পরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে কোরবানির গোশত বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে প্রায় ১ কেজি করে গোশত প্রদান করা হয়, যাতে দরিদ্র মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে।
স্থানীয়রা জানান, চরাঞ্চলের দরিদ্র মানুষদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অনেক পরিবার রয়েছে যারা আর্থিক সংকটের কারণে ঈদে কোরবানির গোশত খাওয়ার সুযোগ পান না। তাদের মুখে হাসি ফোটাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।
গোশত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাঞ্জল ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিনিধি জনাব মোঃ আশরাফুল তালুকদার, রাজিবপুর থানা পুলিশের সদস্যবৃন্দ, এস আই মোঃ শাকিল ইসলাম, কলেজ শিক্ষক মোঃ আইয়ুব ইসলাম, গরিব উন্নয়ন সংস্থা (জি ইউ এস) এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আঃ লতিফসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এদিকে কোরবানির গোশত পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের সময় এমন সহযোগিতা তাদের পরিবারে আনন্দ ফিরিয়ে এনেছে এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এই আয়োজন।
আরও খবর: রাজিবপুরে ৮ বছরের স্কুলছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষনের চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.