বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস :
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের পথে উৎসাহিত করতে সিংনা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
শুক্রবার (২৯ মে ২০২৬) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কালিহাতী উপজেলার সিংনা প্রাইমারী স্কুল মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় মুখোমুখি খেলা চলছে শক্তিশালী দুই দল “রাজাফৈর বনাম কালিহাতী দ্যা নাইটমেয়ার” এবং “বিসমিল্লাহির রাহমানির রাহিম” দল।
“মাদক ছেড়ে খেলতে চল” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা ইঞ্জিনিয়ার এলজিইডি (অব:) মীর কায়সার রিজভী (শরিফ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ শহিদুল ইসলাম আজাদ। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে থাকবেন স্কয়ারের প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার জনাব মোঃ মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ নজরুল ইসলাম খান, জনাব মোঃ শামসুল হক নান্নু, জনাব মোঃ ফজলুল হক (মেম্বার), জনাব মোঃ দেলোয়ার হোসেন (দুলাল), জনাব মোঃ ফজলুল হক খান, জনাব মোঃ বেলায়েত হোসেন, জনাব মোঃ আবু বকর সিদ্দিক (আজমত), জনাব মোঃ জানে আলম খান, জনাব মোঃ জাহাঙ্গীর আলম (ফার্মাসিস্ট), জনাব মোঃ ঠান্ডু মিয়া (সাবেক মেম্বার) এবং জনাব মোঃ সাইদুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনাব মোঃ রমজান আলী (বিএসসি)।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ বিরাজ করছে।
উল্লেখ্য, সিংনা গ্রাম উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আতিকুল ইসলাম (বিপ্লব) দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও ক্রীড়া উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
আরও পড়ুনঃ আটোয়ারীতে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.