মোঃ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৭ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ লাইসুর রহমান ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল একটি পবিত্র উৎসব। এই ঈদ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে।”
তিনি আরও বলেন, “সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই হোক এবারের ঈদের অঙ্গীকার।”
একই সঙ্গে তিনি সকলকে শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।
শেষে তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ।
”ঈদ মোবারক”
আরো পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ২৯টি চোরাই মোবাইল জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.