
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের অন্তর্গত টুপকারচর পুরাতন এলাকায় এক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। মানবিক সহায়তার অংশ হিসেবে ওই বৃদ্ধাকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে ২০২৬) সরেজমিনে অসহায় বৃদ্ধার বাড়ি পরিদর্শন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন। এ সময় তিনি বৃদ্ধার বর্তমান অবস্থা, বসবাসের পরিবেশ ও জীবনযাত্রার নানা দিক পর্যবেক্ষণ করেন এবং দ্রুত তার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য ঘর নির্মাণের আশ্বাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধা অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করে আসছিলেন। তার বসবাসের ঘরটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিনি নানা দুর্ভোগের শিকার হচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
এ সময় অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন বলেন, "আমরা যতদিন বেঁচে থাকবো, ততদিন মানুষের বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করবো। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।"
তিনি আরও বলেন, "যদি কেউ আইনগতভাবে কোনো সমস্যার সম্মুখীন হন বা বাধাগ্রস্ত হন, তাহলে আমরা তাদের পাশে দাঁড়াবো এবং সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।"
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, মেরুরচর ইউনিয়ন জামায়াতের সহ-সাধারণ সম্পাদক সুজন মিয়া, স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপস্থিত ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ যদি এভাবে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে অনেক মানুষের কষ্ট লাঘব হবে। তারা এ উদ্যোগের সফল বাস্তবায়ন কামনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ কাজ সম্পন্ন হলে ওই অসহায় বৃদ্ধা নিরাপদ ও স্বাভাবিকভাবে বসবাস করতে পারবেন এবং মানবিক এই উদ্যোগ অন্যদেরও সমাজসেবামূলক কাজে অনুপ্রাণিত করবে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.