স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ দুপুর ৩টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে ফাঁসিয়াখালী ইউনিয়নের পেতেইন্যা ছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ০৫টি শ্যালো মেশিন জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে উপস্থিত ছিলেন কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামিল ও তার টিম, পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক।
প্রশাসনের বার্তা স্পষ্ট— অবৈধ বালু উত্তোলনে কোনো ছাড় নয়।
আরও পড়ুন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন হাসিবুল ইসলাম সবুজ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.