নিজস্ব প্রতিনিধি : তারিকুল ইসলাম তারা: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ি বাজার এলাকায় এক ভয়াবহ ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
রবিবার (২৪ মে) বিকেল আনুমানিক সানন্দবাড়ি হাট বাজারে একটি পাগলা মহিষের আকস্মিক আক্রমণে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সানন্দবাড়ি পাটাধোয়া পাড়া এলাকার দুলাল ব্যাপারী কোরবানির ঈদকে সামনে রেখে বিক্রয়ের উদ্দেশ্যে দুইটি মহিষ হাটে নিয়ে আসেন।
সানন্দবাড়ী হটে কৃঞ্চচুড়া মোড়ে প্রবেশ করার পর হঠাৎ একটি মহিষ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছোটাছুটি ও মানুষকে আক্রমণ করতে থাকে।
হঠাৎ এমন ভয়াবহ পরিস্থিতিতে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষ দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন। মহিষটির আক্রমণে নারী, পুরুষসহ অসংখ্য মানুষ আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। স্থানীয় লোকজন ও স্বজনরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা সদর ইউনিয়নের জাউনিয়রচর কড়াইডাঙ্গী পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদ মেম্বারের ছেলে রুহুল আমিন। পরিবারের সদস্যরা জানান, তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেনাকাটার জন্য সানন্দবাড়ি হাট বাজারে গিয়েছিলেন। কিন্তু কে জানতো, পরিবারের জন্য ঈদের প্রস্তুতি নিতে গিয়ে তাকে প্রাণ হারাতে হবে।
নিহতের স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এমন ভয়াবহ ঘটনা আগে কখনো সানন্দবাড়ি হাটে ঘটেনি।
ঘটনার পর বাজার এলাকায় চরম আতঙ্ক বিরাজ করে। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরে জবাই করেন।
এ বিষয়ে চর আমখাওয়া ইউনিয়ন চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া ও দেওয়ানগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। আহতদের চিকিৎসা ও নিহতের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে এলাকাবাসী ভবিষ্যতে পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
আরও খবর: আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.