কবির আহম্মেদ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে অসহায়-দুস্থদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার এবং নগদ অর্থ তুলে দেন বাগেরহাট-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মশিউর রহমান খান।
হুইলচেয়ার বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। সুযোগ ও সহযোগিতা পেলে তারাও দেশের সম্পদে পরিণত হতে পারে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন জামায়াত ইসলামী মোল্লাহাট উপজেলা সভাপতি মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ হেদায়েত উল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরও পড়ুন আমতলীতে এতিম মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ, পাষণ্ড খালু গ্রেপ্তার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.