শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাগেরভিটা গ্রামে এক প্রবাসী পরিবারের বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিজ্ঞ সি.আর আমলী আদালত, ঝিনাইগাতীতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মোছাঃ আয়শা সিদ্দিকা অভিযোগ করেন, গত ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ঢুকে ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলার সময় বাধা দিলে জোসনা বেগম নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া আজিজুল ইসলাম নামে আরেক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। বাদীপক্ষের দাবি, অভিযুক্তরা ঘরের ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা, দেড় ভরি ওজনের দুটি স্বর্ণের বালা, এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইনসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
একই সঙ্গে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। আহতদের প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় মোঃ গদা মিয়া, মোঃ বাবু মিয়া, মোঃ হাফিজুর রহমান, মোছাঃ হাফিজা খাতুন, মোঃ দুলাল মিয়া ও মোঃ আলম মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, ঘটনার পর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয়। পরে আদালতে মামলা দায়ের করা হয়। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও খবর: সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.