মোঃ আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মো. আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিয়েছে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি।
শনিবার (২৩ মে) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মরহুম শিক্ষকের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে এ অর্থ হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ও বেকড়া বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোহিনুর মিয়া।
শিক্ষক সমিতি সূত্রে জানা যায়, শিক্ষক মো. আব্দুল হাকিম মিয়ার আকস্মিক মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পারিবারিক এই দুঃসময়ে মরহুম শিক্ষকের পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত উদ্যোগ নেয় সমিতির বর্তমান আহ্বায়ক কমিটি। এরই ধারাবাহিকতায় তাঁর প্রাপ্য অবসর ভাতার অর্থ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন সহকর্মীর আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষকদের যেকোনো প্রয়োজনে শিক্ষক সমিতি দল-মত নির্বিশেষে পাশে থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ও নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন, ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল রানা, খাস-শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আ. হাকিম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আনসারী, আনোয়ারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদা খাতুনসহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় শিক্ষকবৃন্দ।
বর্তমান আহ্বায়ক কমিটির দ্রুত ও দায়িত্বশীল উদ্যোগ এবং নবনির্বাচিত নেতৃবৃন্দের সহমর্মিতাপূর্ণ উপস্থিতিকে শিক্ষক সমাজ মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
আরও পড়ুন উদ্যোগ নেই শেরপুরের গারো পাহাড়ের বেদখল বনভূমি উদ্ধারের বিলুপ্তির পথে জীববৈচিত্র্য
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.