মোঃ আশরাফুল হক বাবু নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ (ত্রিশ) পিস ইয়াবাসহ মো. আনোয়ার হোসেন ভূঁইয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (২০ মে, ২০২৬) ভোর রাতে উপজেলার চামটা মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ভূঁইয়া ওই এলাকার মৃত নাজির উদ্দিন ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নাগরপুর থানার এসআই (নিরস্ত্র) ফারুক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মামুদনগর ইউপি এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩:২৫ ঘটিকায় চামটা মির্জাপুর গ্রামে আনোয়ার হোসেনের বসত ঘরের কোণের একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা মোতাবেক নাগরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (মামলা নং-২৭, জি আর নং-১০৩, সময়: দুপুর ১:০৫ ঘটিকা)।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান,"মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
নাগরপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।"
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.