
আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী দিনাজপুর।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যে বিষয় সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১৯ মে ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতা মূলক আলোচনা সভার মধ্যে দিয়ে ভূমিসেবা মেলা ২০২৬ এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
উক্ত আলোচনা সভায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা তথ্য প্রদান নামজারি খাজনা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে না না দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ মনিরুজ্জামান সার্টিফিকেট পেশকার মোঃ শামীম ইসলাম কাম ক্যাশিয়ার রোকনুজ্জামান নয়ন
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তারসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন বটতলা হাটে পশুর অতিরিক্ত টোল আদায় ইজারাদারের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.