সামরুল হক, স্টাফ রিপোর্টার:
গাজীপুরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও চুরি মামলার মোট ৫ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।
বুধবার (২০ মে ২০২৬) পরিচালিত এ বিশেষ অভিযানে ৬৫ পিস ইয়াবাসহ মাদক মামলার চারজন এবং চুরি মামলার একজন আসামিকে আটক করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বাসন থানার আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাদক ও অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক মামলার এজাহারভুক্ত চারজন আসামিকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন— রিফাত মোড়ল (২০), মাসুম (২২), মেহেদী (২০) ও আক্তার (৪৩)। তারা সবাই গাজীপুরের বাসন থানার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
এছাড়া চুরি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ আব্দুল্লাহ আল জিহাদ (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে বাসন এলাকার তেলীপাড়া এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানানো হয়।
বাসন থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন নীলফামারীতে বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.