
মোঃহোসন শাহ্ ফকির ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবুর সফল চোখের অপারেশন সম্পন্ন হওয়ায় এবং তার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) দলীয় কার্যালয়ে উপজেলা যুবদল ও সাবেক ছাত্রনেতাদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুল ইসলাম নবাব, জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোরাদুজ্জামান, ক্রীড়া সম্পাদক সোহেল রানা খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক আজম উদ দৌহা পাহলোয়ান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান, মিজানুর রহমান খান শাহীন, জয়নাল আবেদীন সরকার, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, সহ-সভাপতি ডা. শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, কৃষক দলের সভাপতি রেহান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুদুজ্জামান লুলু, ছামিউল হক লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান, যুবনেতা ডেবিট, আলীনুর, মনির খান লোহানী, রোকনুজ্জামান রোকন, শহিদুর রহমান এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলহাজ সুলতান মাহমুদ বাবু ইসলামপুরের গণমানুষের নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং উপস্থিত নেতাকর্মীরা বিশেষ দোয়ায় অংশ নেন।
মোঃহোসন শাহ্ ফকির
ইসলামপুর জামালপুর
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.