কবিব আহম্মেদ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে পানিতে ডুবে তাছলিমা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১ টায় উপজেলার চরদারিয়ালা আশ্রায়ন প্রকল্পে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত তাছলিমা নগরকান্দী গ্রামের আলামিন বিশ্বাসের কন্যা।
স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা গেছে, দুপুরে তাছলিমার মা রান্না ঘরে রান্না করছিলেন, এ সময় বাড়ির উঠানে খেলছিল শিশুটি। এক পর্যায়ে খেলার ছলে বাড়ির পেছনে পুকুরপাড়ে গিয়ে খেলাবাটি খেলতে থাকে। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুনঃ প্রশাসনের “সোর্স” পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগ, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.