আমির হোসেন: ঝালকাঠির নলছিটিতে তিনদিন ব্যাপী ভূমি মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা( অ:দা:) ও সহকারী কমিশনার( ভূমি) রিজবী আহমেদ সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নলছিটি থানা ওসি তদন্ত আশরাফ আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: ইফাদ ইশতিয়াক, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ আনিচুর রহমান খান হেলাল, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না প্রমুখ।
এসময় বক্তারা জানান, ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের হয়রানি দূর করার জন্যই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষজন যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে সেটা এই ভূমি মেলার মাধ্যমে জানতে পারবে। বিশেষ করে অনলাইনে ভূমির কাজগুলো সাধারণ মানুষজনকে জানানোই ভূমি মেলার প্রধান লক্ষ্য। এখন চাইলে যে কেউ সহজে অনলাইনে ভূমি সংক্রান্ত কাজগুলো নিজেই করতে পারে।
এরপর ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি ভূমি অফিসের প্রধান সহকারী কর্মকর্তা মো. রায়হান আহমেদ
আরো পড়ুনঃ রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ৪৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.