নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের বীরগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম এমপি।
এ সময় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বমন,বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা আহাদ আলী মন্ডল,পৌর বিএনপি'র সভাপতি আলহাজ্ব মোঃ আমিরুল বাহার,জেলা বিএনপি'র উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা,উপজেলা বিএনপি'র যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী এবং উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা,তথ্য প্রদান, নামজারি,খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরো পড়ুনঃ দিনাজপুরে ৩দিন ব্যাপি ভূমি মেলার-ফিতা-কেটে উদ্বোধনে: জেলা প্রশাসক জনাব রফিকুল ইসলাম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.