মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ এই সরকারের অনেক গুণ, এক উপজেলায় তিন মাসে চার খুন। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
রবিবার (১৭ মে) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা মাঠে অনুষ্ঠিত পদযাত্রা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
দেশে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক— জানান হাসনাত আবদুল্লাহ।
তিনি প্রশ্ন রেখে বললেন, ‘তিন মাসে যদি এক উপজেলায় চার খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন?’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজ দপ্তরের কাজের পরিবর্তে অন্য মন্ত্রণালয়ের বিষয়ে নাক গলাচ্ছেন, ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে।
পদযাত্রা ও নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ এর হাত ধরে মেঘনা উপজেলার বিভিন্ন দলের এক শতাধিক নতুন সদস্য মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে মেঘনা উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী এম কে রশীদের সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সদস্য মাওলানা শওকত আদনানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ-সহ স্থানীয় এনসিপির নেতাকর্মীগণ।
আয়োজনেঃ- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা জেলা ও কুমিল্লা -১ (দাউদকান্দি-মেঘনা)
আরো পড়ুনঃ র্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা হবে-স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.