
নালিতাবাড়ী প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ী ও পাশ্ববর্তী হালুয়াঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৩৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১৭ মে) ভোর রাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হলদিগ্রাম ও কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করেন। তবে অভিযানের সময় জড়িত চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া মধুটিলা সীমান্ত এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি ভারতীয় মদ ভর্তি কয়েকটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বস্তাগুলো জব্দ করে বিজিবি সদস্যরা।
এদিকে একই রাতে হালুয়াঘাট উপজেলার কুশপাড়া সীমান্ত এলাকাতেও অভিযান চালায় কড়ইতলী বিজিবি ক্যাম্পের সদস্যরা। সেখান থেকেও পরিত্যক্ত অবস্থায় আরও বেশ কিছু ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।
জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.