নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুর জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম। শনিবার সকাল ১০ টায়,দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব এ.এম শাহজাহান সিদ্দিক। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি,ক্রিয়া পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি। এছাড়াও বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন অতিথিবৃন্দ।
উল্লেখ্য ১৬ মে থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত উক্ত মাঠে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বালকদল ও বালিকাদল সহ মোট ২৬ টি দল অংশগ্রহণ করছে। এ সময় সহকারী জেলা প্রাথমিক অফিসার জনাব মোঃ সাইফুজ্জামান,বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন ধারাভাষ্যকার জনাব এসএম রফিক। রেফারী হিসেবে ছিলেন সিনিয়র শিক্ষক (শা.শি.) জনাব মোঃ ওবাইদুর রহমানসহ ৫জন।
আরো পড়ুনঃ চিরিরবন্দরে ভার্চুয়ালে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধনে: হুইপ জনাব আখতারুজ্জামান মিয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.