মোঃ লিটন ইসলাম নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায়, দুস্থ ও নিম্নআয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।
আজ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কার্যক্রমে উপকারভোগীদের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৭নং আউলিয়াপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহিম।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ লাইসুর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাখাওয়াত হোসেন সুমন, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। পবিত্র ঈদুল আযহার আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতেই এই ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
আরো পড়ুনঃ রাজিবপুরে জরাজীর্ণ সুপার মার্কেটে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা চালাচ্ছেন ব্যবসায়ীরা
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.