মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ শেরপুর ময়মনসিংহ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে ৩৯ বিজিবি। বৃহস্পতিবার ও শুক্রবার রাতভর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত অটোভ্যানগাড়ী জব্দ করেছে বিজিবি। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী এবং শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেঝেপাড়া সীমান্ত দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় বিভিন্ন কসমেটিকস বাংলাদেশে আনার চেষ্টা চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ১৪ ও ১৫ মে রাতভর পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম,বডি স্প্রে এবং একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ী জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তারা কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি'র টহল দল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.নুরুল আজিম বায়েজীদ জানান,দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযান অব্যাহত থাকবে। সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
আরো পড়ুনঃ চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণার পর তীব্র অসন্তোষ ও গণপদত্যাগের ডাক
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.