জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল এলাকার মৃত ফরিদ আলমের ছেলে শহিদুল ইসলাম বাবু (২২)।
বৃহস্পতিবার (১৪ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে প্রায় ২ দশমিক ৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে উলুবনিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় গ্রামের দিক থেকে আসা একটি অটোরিকশাকে সন্দেহ হলে সেটি থামিয়ে চালক শহিদুল ইসলাম বাবুকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। পরে অটোরিকশায় থাকা একটি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৪ কার্টনে রাখা ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি জানায়, আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা, অটোরিকশা ও গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
আরো পড়ুনঃ শেরপুর- ময়মনসিংহ সীমান্তে বিজিবির রাতভর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.