
সামরুল হক, স্টাফ রিপোর্টার:
আজ বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা উপজেলার মেরুর চর ইউনিয়নের অন্তর্গত ৩১ নং চিনারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন বকশীগঞ্জের সহকারী থানা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ সাইদুর রহমান।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, শিক্ষকদের দায়িত্ব পালন, পরিচ্ছন্নতা ও সামগ্রিক শিক্ষা পরিবেশ ঘুরে দেখেন। বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষকবৃন্দকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের প্রতি যত্নশীল মনোভাব এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বিদ্যালয়টি আরও ভালো অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হযরত আলী বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের পাঠদানের সুবিধার্থে নতুন একটি ভবন নির্মাণের দাবি জানান। পাশাপাশি বিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে চারপাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত একটি নতুন ভবন নির্মাণ এবং বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ করা অত্যন্ত জরুরি।
পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.