
নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক আহ্বায়ক মামুন গাজীকে সদস্য সচিব করে জেলা ছাত্রদলের নতুন কমিটি করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাতে সংগঠনটির প্যাডে এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
চার সদস্যবিশিষ্ট এ কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ রোবায়েত খোরশেদ শাথীলকে এবং যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন কালিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রকিবুজ্জামান পাপ্পু।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হলো।###
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.