
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার পৌরসভার দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকায় এক দুবাই প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি জাহেদসহ ১১ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রবাসীর স্ত্রী সকিনা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া সমিতি বাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে প্রবাসীর পরিবারের বসতভিটা দখল ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। স্বামী ও সন্তান প্রবাসে থাকায় সকিনা বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখানো হতো।
এজাহারে উল্লেখ করা হয়, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ১১ মে ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জাহেদ, জাহাঙ্গীর, আবদুল জলিল, রফিক, ইয়াসিন, সিলতান, সেলিনা, কাজল, হাসানসহ ১১-১৫ জনের একটি সশস্ত্র দল দুবাই প্রবাসী জিয়াউর রহমানের বাড়িতে হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা দা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।
সকিনা বেগম বলেন, “লুটপাট শেষে যাওয়ার সময় সন্ত্রাসী জাহেদ মামলা করলে আমাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। আমি দুই মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন পার করছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “জাহেদ ও তার পরিবারের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পায় না। আমি দ্রুত সকল আসামিকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি বলেন, “ঘটনায় লিখিত এজাহার পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.