নিজস্ব প্রতিনিধি: তারিকুল ইসলাম তারা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা-এ কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ও নিরাপদ খাদ্য উৎপাদনে দক্ষ করে তুলতে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজিবপুরের আয়োজনে মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে কৃষকদের জি এ পি (Good Agricultural Practices) সার্টিফিকেশন, নিরাপদ ও আধুনিক কৃষি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব চাষাবাদ, কৃষিপণ্যের গুণগত মান উন্নয়ন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত কৃষি উপপরিচালক (ক্রপ) মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজিবপুর উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষিপণ্য বাজারজাত করতে জি এ পি সার্টিফিকেশনের গুরুত্ব অত্যন্ত বেশি। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে পারবেন এবং উৎপাদন খরচ কমিয়ে অধিক লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
দিনব্যাপী প্রশিক্ষণে কৃষকদের হাতে-কলমে বিভিন্ন বিষয় শেখানো হয়। এছাড়াও কৃষি উৎপাদনে নতুন প্রযুক্তির ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা, কীটনাশকের সঠিক প্রয়োগ এবং পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের কৃষিকাজে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা পাওয়ায় তারা ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে কৃষিকাজ পরিচালনা করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
আরও খবর : সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে বিশেষ সেবা কার্যক্রম
উপদেষ্টা:
প্রকাশক: মোছাঃ খাদিজা আক্তার
বিথী
সম্পাদক: আফজাল শরীফ
নির্বাহী সম্পাদক: মোঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম বাহার
সহকারী বার্তা সম্পাদক: মুহাম্মাদ লিটন ইসলাম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
বাংলাদেশ কৃষি ব্যাংক সংলগ্ন জব্বারগঞ্জ বাজার,
বকশীগঞ্জ, জামালপুর
Copyright © 2026 দশানী ২৪. All rights reserved.